চাঁদপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার একটি কটন মিল বুধবার সকালে পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁদপুর উত্তর দমকল স্টেশনের কর্মকর্তা মো. নাজিম উদ্দিন সরকার বলেন, সকাল সোয়া ৮টায় উপজেলার বাবুবরহাটে বিসিক শিল্পনগরীর ঢালী কটন মিলে আগুন লাগে। দমকল কর্মীরা গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার যন্ত্রাংশ থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭১৮ ঘ.
bdnews24