রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘাতের ঘটনায় ছাত্র শিবিরের ৬৪ জনের নাম উল্লেখসহ কয়েকশ জনকে আসামি করে বুধবার দুটি মামলা হয়েছে।
দুই মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন আরো কয়েকজনকে আটক করা হয়েছে বলেও পুলিশ জানায়।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মৃণাল কান্তি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি মামলায় ছাত্র শিবিরের ৬৪ জনের নাম উল্লেখসহ চার/পাঁচশ জনকে আসামি করা হয়েছে।
মতিহার থানায় একটি মামলা করেছেন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু।
ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যার জন্য ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ১৫/২০ জন অজ্ঞাত শিবির নেতা-কর্মীকে আসামি করেছেন তিনি।
ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সভাপতি শামসুল আলম গোলাপ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং বিভিন্ন হলের সভাপতি-সাধারণ সম্পাদকদের আসামি করেছেন অপু।
অপর মামলাটি করেছেন মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল আলম। তার করা এ মামলায় ২৯ জন শিবিরকর্মীর নাম উল্লেখসহ চার/পাঁচশ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দান, ভয়-ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
সংঘাতের পর বুধবার বেলা ১২টা পর্যন্ত মোট ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩৪ জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সরদার নুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নবাব আব্দুল লতিফ হলের শিবির সভাপতি হাসমত আলী লিটন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ছাত্র শিবিরের ৩১ জন রয়েছেন।
মঙ্গলবার রাতে বিনোদপুর, কাজলা, বুথপাড়া, মির্জাপুরে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন মেসে অভিযান চালায় পুলিশ। মেস থেকেই গ্রেপ্তার করা হয় লিটন ও রাজ্জাককে।
আটক বাকি ১১ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে পুলিশ জানায়।
সোমবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় নিহত হন গণিত বিভাগের ছাত্র ফারুক হোসেন। পরদিন শাহ মখদুম হলের পাশের নর্দমায় তার লাশ পাওয়া যায়। পুলিশ ও ছাত্রলীগ বলছে, শিবিরকর্মীরা ছাত্রলীগকর্মী ফারুককে হত্যা করেছে।
সংঘর্ষে আহত দুই ছাত্রলীগ কর্মী ফিরোজ এবং বাদশাকে মঙ্গলবার রাতে ঢাকায় পাঠানো হয়েছে।
ছাত্র নিহতের পর মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য ও সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিগগির কাজ শুরু করবেন তারা।
রাজশাহী পুলিশের ঊর্ধ
bdnews24