২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত পুলিশের পরিবার পাবে ১ লাখ টাকা

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ছয় সদস্যর পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 06:23 AM

Updated : 24 Aug 2022, 06:44 PM

নাটোর, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ছয় সদস্যর পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। মঙ্গলবার রাতে নাটোরে পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের লাশ দেখতে গিয়ে আইজিপি এ ঘোষণা দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম। নূর মোহাম্মদ নাটোর হয়ে রাজশাহীতে যান। নিহত পুলিশ সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘতের পর সেখানে যাচ্ছিলেন। পথে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে একটি বাসের ধাক্কায় পুলিশের ভ্যানটি উল্টে গেলে আর্মড পুলিশের হাবিলদার শাহেদুল ইসলাম (৪৫), আনিছুর রহমান (৫০) ও ফিরোজ (৫৫), কনস্টেবল হাফিজার রহমান (৫০) নাজমুল হোসেন (৪০) ও শাহীন হোসেন নিহত হন। নাটোর পুলিশ লাইন মাঠে মঙ্গলবার রাত ১১টায় ছয় পুলিশ সদস্যের জানাজা হয়। এরপর তাদের লাশ নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার জন্য বাসকে দায়ী করে একটি মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২১৯ ঘ.