২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে তিন যুবক খুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তিন যুবক খুন হয়েছে। বুধবার সকালে কদমতলীর জাউবাড়ি বালুর মাঠ থেকে দুটি এবং দুপুরে কালীগঞ্জ জোড়া নিচ থেকে অন্য লাশটি উদ্ধার করে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 04:34 AM

Updated : 24 Aug 2022, 06:44 PM

কেরানীগঞ্জ (ঢাকা), ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তিন যুবক খুন হয়েছে। বুধবার সকালে কদমতলীর জাউবাড়ি বালুর মাঠ থেকে দুটি এবং দুপুরে কালীগঞ্জ জোড়া নিচ থেকে অন্য লাশটি উদ্ধার করে পুলিশ। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে দুজনের বিষয়ে এলাকাবাসী পুলিশকে বলেছে, তারা ছিনতাইকারী দলের সদস্য। অভ্যন্তরীণ কোন্দলে তারা খুন হতে পারেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালুর মাঠে পাওয়া দুই যুবকের দেহেই ছুরিকাঘাতের অজস্র চিহ্ন রয়েছে। একজনের গলায় ফাঁসও লাগানো ছিলো। নিহত উভয়েরই পরনে ছিলো কালো রঙের শার্ট ও কালো প্যান্ট। এদের একজনের নাম নাদিম বলে স্থানীয়রা জানায়। অপর জনের নাম-পরিচয় কিছুই মেলেনি। পুলিশ জানিয়েছে, দুজনের বয়সই আনুমানিক ২২ বছর। একই থানার অপর উপপরিদর্শক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও এলাকাবাসী বলছে, তারা ছিনতাইকারী চক্রের সদস্য। অভ্যন্তরীণ কোন্দলেই তারা খুন হতে পারেন।" জাউবাড়ি বালুর মাঠ এলাকায় স