ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ও যুবদল নেতা হাজী আহমেদ হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিচার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে এক শোকবার্তায় তিনি এই দাবি জানান।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি ও ৭০ নং ওয়ার্ড কমিশনার হোসেনের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান।
বিএনপি চেয়ারপারসন বলেন, "সরকারকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তি দিতে হবে। এ সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা তা এ হত্যাকাণ্ড থেকেই প্রমাণ হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫৪ ঘ.
bdnews24