ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানি ভাতা বাড়ানোর প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এতে উপজেলা চেয়ারম্যানদের সম্মানি ১০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যানদের সম্মানি সাড়ে সাত হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখার উপসচিব হাবিবুল কবির চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
হাবিবুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে খুব শিগগিরই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হতে পারে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতির আহ্বায়ক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মানি নিয়ে আমাদের কোনো আন্দোলন বা দাবি নেই। কারণ এখানে যে সম্মানির কথা বলা হয়েছে, তা মূলত অসম্মনি। ২২ বছরে মন্ত্রী, সাংসদ ও আমলাদের বেতন ২০ গুণ বেড়েছে। কিন্তু উপজেলা চেয়ারম্যানদের সম্মানি সেভাবে বাড়েনি।
"আমরা সম্মানি ছাড়াই কাজ করতে চাই। কারণ রাজনীতিকদের কোনো বেতন বা সম্মানি থাকে না। আমাদের দাবি হচ্ছে- উপজেলা আইনে যেসব অসামঞ্জস্য রয়েছে, তা দূর হোক। দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।"
বর্তমান উপজেলা আইনে এ সম্মানি যথাক্রমে সাড়ে সাত হাজার ও পাঁচ হাজার টাকা। এরশাদ সরকারের সময় উপজেলা চেয়ারম্যানদের সম্মানি ছিল আড়াই হাজার টাকা।
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা স
bdnews24