২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে সংঘর্ষ, কর্মবিরতির ডাক

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের দুটি পক্ষের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষ আগামী ২৪ ফেব্র"য়ারি বন্দরে দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 04:40 PM

Updated : 24 Aug 2022, 06:41 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের দুটি পক্ষের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষ আগামী ২৪ ফেব্র"য়ারি বন্দরে দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে। দুপুরে বন্দরের ৪ নম্বর গেটের সামনে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল (সিবিএ), বন্দর জাতীয় শ্রমিক লীগ, ডক শ্রমিক লীগ ও ইসলামী শ্রমিক সংঘের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে বন্দর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক শফিসহ আটজন আহত হন। এর প্রতিবাদে আগামী ২৪ ফেব্র"য়ারি সকালে চট্টগ্রাম বন্দরে দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে তিনটি সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দিয়ে পরিচালনার সিদ্ধান্ত বাতিল ও ট্রানজিট দেওয়ার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বন্দরের চার নম্বর গেটে যৌথভাবে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল (সিবিএ), বন্দর জাতীয় শ্রমিক লীগ, ডক শ্রমিক লীগ ও ইসলামী শ্রমিক সংঘ। এ সময় একই স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন ট্রানজিটের পক্ষে সমাবেশ করছিল। মানববন্ধন কর্মসূচির জন্য শ্রমিক-কর্মচারীরা জড়ো হতে থাকলে ট্রানজিটের পক্ষের শ্রমিকরা অপরপক্ষের ওপর হামলা চালায়। এতে শামসুল হক শফিসহ আটজন আহত হন। এসময় উভয়পক্ষের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বন্দরের চার নম্বর জেটি ও এর আশেপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয়তাবাদী বন্দর শ্রমকি দলের (সিবিএ) সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রানজিটের পক্ষের সমাবেশ থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির পক্ষের লোকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা হয়। এর প্রতিবাদে আমরা ২৪ ফেব্র"য়ারি বন্দরে দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছি।" এ বিষয়ে ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পূর্বঘোষিত সমাবেশ চলাকালে শ্রমিক দলের কয়েকজন ক্যাডার এসে কর্মীদের ওপর হামলা চালায়।" একটি মহল পরিকল্পিতভাবে বন্দরের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/২২২৬ ঘ.