২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা

লাইসেন্স না থাকায় গাজীপুর সদর উপজেলার ১৩টি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাইসেন্স না থাকায় গাজীপুর সদর উপজেলার ১৩টি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কোণাবাড়ির আমবাগ ও নছর মার্কেট এলাকায় মঙ্গলবার দুপুরে পৃথক অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। তিনি জানান, ইরা ব্রিকস, অনিমা, ইস্টার্ন, ওয়াহিদ, রনি, আর টি বি ও মমতাজ ব্রিকসকে ৫০হাজার টাকা করে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ইটভাটার মালিকদের বিরুদ্ধে মামালা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম টিপু সুলতানের নেতৃত্বে একই এলাকায় পরিচালিত অপর অভিযানে পদ্মা ব্রিকস, মা, ন্যাশনাল, নজর দীঘি, আরব ও জনতা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.