২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির চার শিক্ষকের সাজা বাতিল

আগস্ট ছাত্রবিক্ষোভের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের সাজা বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগস্ট ছাত্রবিক্ষোভের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের সাজা বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাজশাহীর জেলা ও দায়রা জজ এ আর মাছউদ এই রায় দেন। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের সঙ্গে সেনা সদস্যের অপ্রীতিকর ঘটনার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় ওই বছরের ৪ ডিসেম্বর নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মলয় কুমার ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল