২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে তানজিম

পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ মঙ্গলবার সচিবালয়ে গিয়ে তার সম্পর্কে নতুন করে উৎসুক্যের জন্ম দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 09:49 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ মঙ্গলবার সচিবালয়ে গিয়ে তার সম্পর্কে নতুন করে উৎসুক্যের জন্ম দিয়েছেন। তবে নিজের পুরনো মন্ত্রণালয়ে গেলেও এ বিষয়ে মুখ খোলেননি তানজিম। হঠাৎ তার উপস্থিতি সাংবাদিকদের মধ্যে কৌতূহলের জন্ম দিলেও এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেও জবাব পাওয়া যায়নি। শুধু কুশল বিনিময় করেন তিনি। এরপর দেখা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ওই সময় মন্ত্রণালয়ে ছিলেন না। ১৫ মিনিট সচিবালয়ে থেকেই বেরিয়ে যান তানজিম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু সাংবাদিকদের জানান, তানজিম আহমেদ তার নির্বাচনী এলাকার একটি থানার যানবাহনের বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলেন। সরকারের প্রভাবশালী মন্ত্রী মতিয়া চৌধুরী স