২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ৩

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 08:56 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

টাঙ্গাইল, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সদর উপজেলার গোসাইবাড়ি কুমূল্লী গ্রামের বকুল বেগম (৫০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সকাল সাড়ে ১১ টার দিকে দাপনাজোর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি গোলাম মোস্তফা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস দাপনাজোর রেল ক্রসিংয়ে যাত্রীবাহী একটি টেম্পোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টেম্পুর চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হন।" আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে রেল গেট না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ জানিয়েছে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেষশন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।" দাপনাজোর রেল ক্রসিংটি অননুমোদিত বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এফএফ/১২৫২ ঘ.