২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'চরমপন্থী' খুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শাহিন ওরফে মুক্তি (৩৮) এক ব্যক্তির লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, চরমপন্থী সংগঠন গণবাহিনীর সদস্য শাহিনকে প্রতিপক্ষ দল হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 06:43 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শাহিন ওরফে মুক্তি (৩৮) এক ব্যক্তির লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, চরমপন্থী সংগঠন গণবাহিনীর সদস্য শাহিনকে প্রতিপক্ষ দল হত্যা করেছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর গ্রামের রামখাল মাঠ থেকে শাহিনের লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানার উপ পরিদর্শক বাদশা মিয়া বলেন, "শাহিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।" এদিকে সোমবার রাতেই পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির 'রাজিব দা' পরিচয় দিয়ে এক ব্যক্তি স্থানীয় বিভিন্ন পত্রিকা কার্যালয়ে ফোন করে শাহিনকে হত্যার দায় স্বীকার করেন। পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়ে রাতেই পুলিশ সদস্যরা রামখাল মাঠে তল্লাশি চালায়। কিন্তু তখন কিছু পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী ওই মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। নিহত শাহিন কুষ্টিয়া সদর উপজেলার হাড়ুলিয়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। লাশটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২০ ঘ.