২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার উত্তোলন বন্ধের সিদ্ধান্ত পাবনার ডিলারদের

নিন্মমানের সার বরাদ্দের অভিযোগে এনে এ মাসের সার উত্তোলন না করার সিদ্ধান্ত নিয়েছেন পাবনা জেলার ডিলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 04:01 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

পাবনা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিন্মমানের সার বরাদ্দের অভিযোগে এনে এ মাসের সার উত্তোলন না করার সিদ্ধান্ত নিয়েছেন পাবনা জেলার ডিলাররা। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন পাবনা জেলা শাখার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা সার ব্যবসায়ী সমিতির নেতা আবুল হোসেন খান মোহন। সমিতির সাধারণ সম্পাদক মোহন সাংবাদিকদের জানান, বাফার গোডাউনের সার খোলা আকাশের নিচে দীর্ঘ দিন মুক্ত বাতাসে থেকে এবং রোদ বৃষ্টিতে থেকে এর গুণগত মান নষ্ট হয়ে গেছে। ২০০১ সালের আমদানি করা এসব সারের বস্তা ছেঁড়াফাটা ও নষ্ট হয়ে গেছে। এ কারণে কৃষকরা এই সার কিনতে অনীহা প্রকাশ করছেন। তিনি আরো জানান, কৃষকরা সার না নেওয়ায় জানুয়ারি মাসের বরাদ্দের সারই ডিলাদের গুদামে পড়ে আছে। ফেব্র"য়ারি মাসেও একই সার বরাদ্দ দেওয়া হয়েছে। সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম জানান, জানুয়ারি মাসের সার অবিক্রিত পড়ে আছে। ফেব্র"য়ারিতে আবার একই সার বরাদ্দ দেওয়ায় তারা মহাবিপদে পড়েছেন। এ অবস্থায় ফার্টিলাইজার এসোসিয়েশন পাবনা জেলা শাখা জরুরি সভা করেছে বলে তিনি জানান। এসোসিয়েশনের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- আবুল হোসেন খান মোহন, আব্দুস সাত্তার, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মোহম্মদ আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.