২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিএফ-সরকার বৈঠক ১৫-১৬ ফেব্রুয়ারি

প্রায় সাড়ে ৪ বছর পর আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) ও সরকারের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে ৪ বছর পর আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) ও সরকারের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। বাংলাদেশকে অর্থসহায়তাকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমন্বিত এই সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকটি হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, "এবারের ফোরামে আমাদের উপস্থাপিত মূল বিষয় হবে- সংশোধিত দারিদ্র বিমোচন কৌশলপত্র।" এছাড়া ছয়টি সেশনে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হবে বলেও তিনি জানান। এগুলো হলো