২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়তলী গ্রাম থেকে সোমবার সকালে পুলিশ দুই অস্ত্র 'কারিগর'কে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে দেশে তৈরি দু'টি বন্দুক ও অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 02:59 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

কক্সবাজার, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়তলী গ্রাম থেকে সোমবার সকালে পুলিশ দুই অস্ত্র 'কারিগর'কে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে দেশে তৈরি দু'টি বন্দুক ও অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয় দু'জনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান, গ্রেপ্তার করা দু'জন হলেন- উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝির ডেইল এলাকার জাফর আলম (৪৫) ও একরামুল হক (৩২)। মহেশখালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে পাহাড়তলী গ্রামের বারইতলী ছড়া থেকে অস্ত্র 'কারিগর' একরামুল হককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় জাফর আলমকে। তিনি বলেন, গ্রেপ্তার দু'জনকে নিয়ে পুলিশ ওই স্থান থেকে আরো অন্তত আট কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে দু'টি লম্বা বন্দুক, দু'টি তাজা কার্তুজ, দু'টি হেসকো ব্লেড, দু'টি হেমার, একটি ড্রিল মেশিন, একটি ব্রো পাইপ ও ট্রিগার লাগানো তিনটি লম্বা লোহার নল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত দু'জনসহ উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুমিল