২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পিস্তলসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকায় রোববার রাতে পুলিশ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 04:39 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

কুষ্টিয়া, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকায় রোববার রাতে পুলিশ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন কাঠেরপুল এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৭) ও মঠপাড়া গ্রামের আনসারুল হকের ছেলে শামীম রহমান ওরফে রঞ্জু (৩৫)। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে পেস্তলটি কোন ব্রান্ডের তা জানায়নি পুলিশ। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক একেএম ফারুক হোসেন বলেন, রাত সোয়া ৯টার দিকে ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের দুই সদস্য অস্ত্র কিনতে গিয়ে আসাদুল ও রঞ্জুকে গ্রেপ্তার করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তারকৃত দু'জনই দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.