২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির রাশিদুল হত্যা মামলায় দুইজন রিমান্ডে

জেএমবি'র দলত্যাগী সদস্য রাশিদুল হত্যা মামলায় সংগঠনটির দুই সদস্যকে চার দিনের হেফাজতে নিয়েছে উত্তরা থানার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 04:53 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেএমবি'র দলত্যাগী সদস্য রাশিদুল হত্যা মামলায় সংগঠনটির দুই সদস্যকে চার দিনের হেফাজতে নিয়েছে উত্তরা থানার পুলিশ। জামাল উদ্দিন এবং মিজানুর রহমান নামে ওই দুইজনকে বুধবার গ্রেপ্তার দেখানো হয়। তারা রাশিদুলের সঙ্গে একই বাড়িতে থাকতো। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আরমান আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম নজরুল ইসলাম এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদে সাত দিন সময় চেয়েছিলেন। এসময় তাদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাওয়া হলেও তা নাকচ করেন বিচারক। জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, জামাল এবং মিজান জামাআতুল মুজাহিদীনের সক্রিয় সদস্য, সামরিক শিক্ষায় শিক্ষিত। ফাঁসি হওয়া শায়খ আবদুর রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানির সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়া তারা জেএমবি পুনর্গঠনের দায়িত্বে ঢাকা অঞ্চলে ২০০৫ সাল থেকে নিয়োজিত ছিল বলেও দাবি করা হয়। গত ১ ফেব্র"য়ারি উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে রাশিদুলকে হামলা করে হত্যার সঙ্গে তাদের যোগসাজস রয়েছে বলেও আবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম/পিবি/এএল/এসকে/২২৪৭ঘ.