২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সংঘর্ষে নিহত ১

বাড়ি দখল নিয়ে নরসিংদীতে দুই প্রতিবেশীর লাঠিয়াল বাহিনীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

নরসিংদী, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি দখল নিয়ে নরসিংদীতে দুই প্রতিবেশীর লাঠিয়াল বাহিনীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। সদর উপজেলার চর এলাকা বক্স আলীপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাছেদ মিয়া (৪৫) এক পক্ষের লাঠিয়াল বলে পুলিশ জানিয়েছে। আহত সোহেল (২৫), সালাম (৩৫) ও হানিফকে (২২), নরসিংদী সদর হাসপাতালে ভর্তি এবং মোছলেম (৩৫) ও রিদনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রামের তাজু মিয়ার বসবাসের স্থান না থাকায় চাচাতো ভাই সালাম মিয়ার জায়গায় বাড়ি করে বসবাস করতেন। এক মাস আগে সালাম মিয়া লোকজন নিয়ে ওই বাড়ি থেকে তাজু মিয়াকে উচ্ছেদ করেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়। এর জের ধরেই সকাল ১১টার দিকে তাজু মিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে বাড়িটি দখল করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই তাজু মিয়ার সমর্থক বাছেদ মিয়া টেটাবিদ্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.