ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েডিন্টফোর ডটকম)- গত বছরের শুরুতে বিডিআর বিদ্রোহের মতো বড় ঘটনার পরও সে বছর সর্বোচ্চ পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে এই সীমান্ত রক্ষী বাহিনী।
বিডিআর-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত বছর প্রায় ৪৬৪ কোটি টাকার চোরাচালান পণ্য আটক করেছে বাহিনীটি। ২০০৮ সালে এ অঙ্ক ছিল প্রায় ৩৭৩ কোটি ৬০ লাখ টাকা।
এতে আরো বলা হয়, গেল বছর চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১ হাজার ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়। মামলা হয় ২৯ হাজার ২৩১টি।
আটককৃত চোরাচালান পণ্যের মধ্যে সিলেট সেক্টরে প্রায় ১১ কোটি ৭৭ লাখ ৯২ হাজার, খুলনা সেক্টরে প্রায় ১৪২ কোটি ৮২ লাখ ৭৫ হাজার, রাজশাহী সেক্টরে প্রায় ৩২ কোটি ১৬ লাখ ৬৬ হাজার, দিনাজপুর সেক্টরে প্রায় ৬ কোটি ০৯ লাখ ২১ হাজার, চট্টগ্রাম সেক্টরে প্রায় ২৩ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার, কুমিল্লা সেক্টরে প্রায় ১৫২ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার, ময়মনসিংহ সেক্টরে প্রায় ১ কোটি ১৮ লাখ ৪৪ হাজার, রাঙামাটি সেক্টরে প্রায় ২ কোটি ৬৮লাখ ২৫ হাজার, রংপুর সেক্টরে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার, খাগড়াছড়ি সেক্টরে প্রায় ৬ কোটি ৫০ লাখ ৯৫ হাজার, কুষ্টিয়া সেক্টরে প্রায় ১৯ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান দ্রব্য আটক করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
এরমধ্যে দেশে ঢোকার সময় আটককৃত পণ্যের বাজার মূল্য ৪৩ কোটি ৭৪ লাখ ১৩ হাজার এবং পাচার হওয়ার সময় আটককৃত পণ্যের বাজার মূল্য ৩৩ কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/২০০৭ ঘ.
bdnews24