রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কোটায় নির্বাচিত ছাত্র-ছাত্রী ও অন্যান্য ভর্তির সময়সীমা পঞ্চাশ টাকা জরিমানাসহ আগামী ১১ ফেব্র"য়ারি ২০১০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন বিভাগে ১১৯টি আসন শূন্য আছে। আগের ভর্তির সময় ছিল ১০ জানুয়ারি পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24