চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনের পোশাক শিল্প প্রদর্শনী 'চিটাগাং অ্যাপারেল ফ্যাব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন' -কাফেক্সপো ২০১০।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে সকাল ১১ টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতৃবৃন্দ এ কথা জানান।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রামে ৮ম বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
শনিবার বিকালে প্রদর্শনীর শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য, গার্মেন্টস এক্সেসরিজসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে। এতে করে বিদেশীরা চট্টগ্রামে পোশাক খাতে বিনিয়োগসহ পণ্য আমদানিতে উৎসাহিত হবে বলে আয়োজকরা আশা করছেন।
তৈরি পোশাকখাতে এখন 'সুবাতাস বইছে' মন্তব্য করে এতে বলা হয়,মন্দার কারণে কম মূল্যের পোশাকের ক্রেতারা চীনের পরিবর্তে বাংলাদেশে আসতে শুরু করেছেন। এছাড়া আগে পোশাক শিল্পের বাজার শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর বাজারের ওপর নির্ভরশীল ছিল। বর্তমানে তা জাপানসহ অন্যান্য দেশে স
bdnews24