২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের আদর্শ পুনর্প্রতিষ্ঠিত হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ হওয়ায় মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা পুনর্প্রতিষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 12:16 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ হওয়ায় মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা পুনর্প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে দেয়। আদেশে বলা হয়- "পিটিশনস আর ডিসমিসড উইথ সাম মডিফিকেশন অ্যান্ড অবজারভেশন।" আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "আপিলের আবেদন খারিজ হওয়ায় মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা পুনর্প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ '৭২ সালের সংবিধান পুনরায় ফিরে আসবে।" তিনি বলেন, "সুপ্রিম কোর্ট সংবিধানের সংরক্ষক হিসেবে বলেছে, সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তা পরির্বতনের ক্ষমতা কারো নেই। এমনকি সংসদেরও নেই। আর সামরিক ফরমান দিয়ে যেসব বিধান বাতিল করা হয়েছিল তাও অবৈধ।" এই রায় ভবিষ্যত প্রজন্মের কাছে মাইলফলক হয়ে থাকবে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, "গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে এবং অস