২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ হচ্ছে

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রমণ রোধে প্রতিবেশী ভারতসহ এ রোগে আক্রান্ত দেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধ হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 06:28 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রমণ রোধে প্রতিবেশী ভারতসহ এ রোগে আক্রান্ত দেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধ হতে যাচ্ছে। সোমবার মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এ চিঠির কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় থেকে সোমবারই এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। প্রয়োজনে আমদানি সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে তা খুব দ্রুতই নেওয়া হবে।" ওই চিঠিতে বলা হয়, "ভারতের পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে মুর্শিদাবাদ এলাকায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।...এ অবস্থায় বার্ড ফ্লু আক্রান্ত দেশ ভারত থেকে এসব আমদানি বন্ধ রাখতে অনুরোধ করা হলো। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় গত ২৯ ডিসেম্বর ১৭টি প্রতিষ্ঠানকে আট কোটি ৭২ লাখ একদিনের মুরগীর বাচ্চার আমদানির অনুমোদন দেয়। প্রায় সমানসংখ্যক ডিম আমদানির জন্য অন্য কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী স