২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক ধর্মঘট

বর্ধিত বোনাস না পেয়ে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির এক হাজার ৬০ জন বাংলাদেশি শ্রমিক সোমবার রাত ১১টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:38 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত বোনাস না পেয়ে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির এক হাজার ৬০ জন বাংলাদেশি শ্রমিক সোমবার রাত ১১টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে। এদিকে খনি কর্তৃপক্ষ কয়লা উত্তোলন কাজ অব্যাহত রাখতে সকল প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছে। কর্তৃপক্ষ প্রতিজন শ্রমিককে চার হাজার দুইশ' টাকা হারে দিতে সম্মত হয়েছে। কিন্তু শ্রমিকরা প্রতিজনের জন্য ৩০ হাজার টাকা হারে 'প্রফিট বোনাস' দেওয়ার দাবি জানিয়ে আসছে। (আরো তথ্যসহ) বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, সোমবার বিকাল ৫টায় ইউনিয়নের নেতৃবৃন্দ খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল জলিল ও উপ-মহাব্যবস্থাপক (ভূতত্ত্ব) কামরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টার বৈঠকে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন। রবিউল ইসলাম জানান, তারা গত বছরের ১৮ নভেম্বর থেকে খনি কর্তৃপক্ষকে প্রফিট বোনাসের দাবি জানিয়ে আসছেন। গত ১০ জানুয়ারি তারা দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ২০ জানুয়ারির মধ্যে দাবি না মানলে ২১ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট ডাকা হবে। কিন্তু খনি কর্তৃপক্ষের অনুরোধে শ্রমিকরা সময় পিছিয়ে ১ ফেব্র"য়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিকাল ৫টায় ইউনিয়ন নেতৃবৃন্দ খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর ইসলাম বলেন, খনির ব্যবস্থাপনা পরিচালক স