২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ পেতে উচ্চ আদালতের দ্বারস্থ চন্দনের হিন্দু স্ত্রী

এবার ধর্মীয় মতে সৎকারের জন্য লাশ ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন চন্দন কুমার ওরফে সাজ্জাদ হোসেনের হিন্দু ধর্মের স্ত্রী তিথি চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:37 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ধর্মীয় মতে সৎকারের জন্য লাশ ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন চন্দন কুমার ওরফে সাজ্জাদ হোসেনের হিন্দু ধর্মের স্ত্রী তিথি চক্রবর্তী। সোমবার আদালত আবেদনটি গ্রহণ করে নিু আদালতের আদেশ স্থগিত রাখার আদেশও দিয়েছেন। খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের এই উপাধ্যক্ষের দুই ধর্মের স্ত্রীর দাবি জটিলতায় গত ২৬ জানুয়ারি ঢাকা সিএমএম আদালত তার মরদেহ কাউকে না দিয়ে হাসপাতালের গবেষণায় ব্যবহারের নির্দেশ দেয়। আগামী ৮ ফেব্র"য়ারি এ আবেদনের ওপর শুনানি হবে। ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বসির উল্লাহ আবেদনের শুনানি গ্রহণ করবেন। এদিকে, ওই শিক্ষকের মুসলিম স্ত্রী পলির আইনজীবী আবু আব্দুল্লাহ ভুঁইয়া জানিয়েছেন, তারাও লাশ পেতে আবেদন করবেন। গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় খিলগাঁও বিশ্বরোডের শমসের টাওয়ার এলাকায় চন্দন দুর্বৃত্তদের ছুরিতে নিহত হন। পুলিশের কাছে তার দুই স্ত্রীই লাশ দাবি করেন। পুলিশ বিষয়টি নিস্পত্তির জন্য আদালতে পাঠায়। বর্তমানে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২২৯ঘ.