২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ বনদস্যু গ্রেপ্তার

খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:07 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

খুলনা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে র‌্যাব। রোববার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। সোমবার ভোর ৪টায় অস্ত্রসহ তাকে সোপর্দ করা হয় পাইকগাছা থানায়। গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম ওরফে শহীদ মেম্বারের (৪৮) কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি শটগান, চার রাউন্ড রাইফেরের গুলি ও পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাইকগাছা থানার ওসি মো. আসলাম খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ ও জেলা গোয়েন্দা পুলিশ শহীদ মেম্বারকে গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্যমতে উপজেলার শান্তা গ্রামের বাড়িতে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন, শহীদ সুন্দরবন এলাকার বনদস্যু ও ডাকাত সর্দার রাজু বাহিনীর সদস্য। তিনি দস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী হিসেবে কাজ করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৫ ঘ.