২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সমঝোতার পর ১৪৪ ধারা প্রত্যাহার

ব্যবসায়ী ও হকারদের সঙ্গে সমঝোতার পর নগরীর রেয়াজুদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেন এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:06 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী ও হকারদের সঙ্গে সমঝোতার পর নগরীর রেয়াজুদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেন এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম পুলিশ কমিশনার কার্যালয়ে সোমবার বিকালে পুলিশী মধ্যস্থতায় রেয়াজুদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেইন বণিক সমিতি এবং হকার নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর তা প্রত্যাহার করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হকাররা ফুটপাথে আগের জায়গায় আবার চৌকিতে করে পণ্য বিক্রি করতে পারবে। ব্যবসায়ী ও হকাররা কেউ কাউকে ঝামেলা করবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী ও হকাররা কেউ কারও ক্ষতি করবে না এই মর্মে মুচলেকা দেওয়ায় বিকাল পাঁচটা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সারাদিন ব্যবসায়ীদের সঙ্গে ভাসমান হকারদের দফায় দফায় সংঘর্ষে নগরীর তিনপুলের মাথা, রেয়াজুদ্দিন বাজার, নিউমার্কেট ও স্টেশন রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২০২ঘ.