২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পিটুনিতে গরু চোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে একজন মারা গেছেন। পুলিশ জানিয়েছে, উপজেলার ভাটবাউর গ্রামে শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতের বয়স ৩২ বছরের কাছাকাছি। তার পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দিবগাত রাত ২টার দিকে ৩-৪ জন চোর ভাটবাউর গ্রামের তারা মিয়ার বাড়িতে গরু চুরি করতে যায়। তিনি বলেন, "তারা একটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। তখন মসজিদের মাইক দিয়েও লোকজনকে জানানো হয়। "এক পর্যায়ে গ্রামবাসীরা একজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফাঁকে তার সহযোগীরা গরুটি নিয়ে পালিয়ে যায়।" এসআই কামাল আরো জানান, খবর পেয়ে শুক্রবার সকালে ভাটবাউর গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৬৪৫ ঘ.