সাতক্ষীরা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় এক শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গৃহকর্মী এই শিশুটিকে উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হয়েছে চার প্রতিবেশী।
সোমবার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া গ্রামের নওশের আলীর ছেলে আমিরুল ইসলাম (১১) নির্যাতনের শিকার হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি তুচ্ছ ঘটনায় একই গ্রামের রজব আলীর ছেলে মনিরুল ইসলাম ও তার পরিবারের লোকজন মিলে প্রতিবেশির গৃহকর্মী আমিনুল ইসলামকে মারধর করে।
এক পর্যায়ে তাকে একটি গাছে ঝুলিয়ে মারধর করা হয়। শিশুটির চিৎকারে গ্রামের আব্দুর রউফের স্ত্রী হাসিনা খাতুন ও তার ছেলে রবিউল ইসলামসহ কয়েকজন এগিয়ে আসে। তাদেরকেও মারধর করে মনিরুল ও তার পরিবারের লোকজন।
প্রতিবেশিরা আহত আমিরুলকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন সাংবাদিকদের জানান, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো।
ধলবাড়ীয়া গ্রামের তাজউদ্দীন আহম্মেদ বাদি হয়ে মনিরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।
ওসি জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৮ ঘ.
bdnews24