২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৬ উপসচিব পদে রদবদল

প্রশাসনের ৫৬ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ৫৬ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ছয় কর্মকর্তার দপ্তর বদল এবং চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্য ৪৬ উপসচিবকে নতুন করে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল ও নিয়োগ দেওয়া হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব এসএম আবু তাহেরকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, রাশিদা বেগমকে শিক্ষা মন্ত্রণালয় ও মামুন-আল-রশীদকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (উপসচিব) এসএম আমজাদ হোসেনকে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সরকারি মুদ্রণালয়ের উপ-পরিচালক মাসুম খানকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আবুল কালাম আজাদ ও ড. সৈয়দ আবু আসাদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেক এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব ইউনুস ফকিরকে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নবীউল হক মোল্লাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) 'বিএসটিআই আধুনিকায়ন ও শক্তিশালীকরণ' শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদায়ন হওয়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবদের মধ্যে মোস্তফা কামাল, আবু সিদ্দিক সরদার ও আবদুর রহমান বাণিজ্য মন্ত্রণালয়, বিকাশ চন্দ্র শিকদার ও সুশান্ত কুমার সরকারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রফিক উদ্দীন ও কেএম রুহুল আমিনকে শিল্প মন্ত্রণালয়, আবদুল মালেককে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, আখতারি বেগমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, রেজাউল করিম ও মুহাম্মদ মেসবাহুল আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়। আবদুল ওয়াহাব ভূইয়া, শফিউল হক, মাহবুব হোসেন ও মাহবুবুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়, একেএম ফজলুল হককে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আব্দুল হামিদ জমাদ্দারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আবদুল মতিন ও তসলিমা আক্তারকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, হামিদা চৌধুরীকে তথ্য মন্ত্রণালয়, হাবিবুর রহমানকে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও নুসরাত জাবীন বানুকে অর্থ বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়। লায়লা আরজুমান বানু ও মালেকা খায়রুন নেছাকে শিক্ষা মন্ত্রণালয়, হারুনুর রশিদ ও খাদিজা বেগমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জহুরুল ইসলাম রোহেল ও আবদুল মান্নানকে খাদ্য বিভাগ, একেএম মাহবুবুর রহমান জোয়ার্দারকে পরিসংখ্যান বিভাগ, জাহাঙ্গীর হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বলাই কৃষ্ণ হাজরাকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়। এছাড়া শাহিন ইসলামকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়। ওএসডি উপসচিবদের মধ্যে মঞ্জুর কাদিরকে মৎস্য ডিপ্লোমা কোর্স বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, গোলাম মোস্তফাকে বগুড়ার শান্তাহার সাইলোর সাইলো অধীক্ষক, তাহিয়াত হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ), এনামুল হককে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক, ডা. শহীদ মোতাহার হোসেনকে 'প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও জোরদারকরণ' শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এবং শওকত আলীকে ডাক বিভাগের 'পোস্টাল একাডেমি ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট' প্রকল্পের পরিচালক (স্টাম্পস) ও প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওএসডি উপসচিব হেমায়েৎ হোসেনকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব এবং গৌতম কুমারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা পদে নিয়োগ করা হয়েছে। ওএসডি উপসচিব আবদুল লতিফ খান, জয়ন্ত কুমার সিকদার ও আশরাফ হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আবদুর রশীদ ও খোন্দকার আবদুল হাইকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গোলাম মোস্তফাকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০০৮ ঘ.