২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রামে সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

নাটোর, ডিসেম্বর ২৯,(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধানাইদহ পারকোল গ্রামে এই সংঘর্ষে আরো ১২ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম- আহসান হাবিব (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারকোল গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও কমর উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার দুপুরে কাশেমের দখলে থাকা বিরোধপূর্ণ ওই জমিটি দখল করতে যায় কমর উদ্দিন সমর্থকরা। সংঘর্ষে গুরুতর আহত কাশেশের পক্ষের আহসান হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ময়না তদন্তের জন্য তার লাশ নাটোর সদর হাপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে আরো আছেন- শরিফুল (৩৬), সোহেল (৩০), সুমন (২৫),আহসান হাবিব (৪০),নয়ন (২৮), ইয়াছিন (৩৬), জাকির (৩২), মিন্টু (৩৯), আসকান (৫০),কলিম উদ্দিন (৫৫), আব্দুস সালাম (৪৮), ও আব্দুল মান্নান (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমএসবি/২১০৪ ঘ.