২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

বাগেরহাটের কচুয়া উপজেলায় বুধবার একটি ভ্রাম্যামাণ আদালত কয়েকজন ব্যবসায়ীর জেল, জরিমানা ও অর্থদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় বুধবার একটি ভ্রাম্যামাণ আদালত কয়েকজন ব্যবসায়ীর জেল, জরিমানা ও অর্থদণ্ড দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উপজেলার সাইনবোর্ড বাজার ও বাধাল বাজারে এ অভিযান চালান। দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সাইনবোর্ড বাজারের ওষুধ ব্যবসায়ী রাজিব চক্রবর্ত্তীকে (২২) দুই মাসের সশ্রম কারাদণ্ড ও পনের হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা অনাদায়ে তাকে আরো এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। তার দোকান 'রাজিব ফার্মেসীতে' প্রচুর মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন, স্যালাইন ও ভিটামিন ক্যাপসুল পাওয়া যায়। এর আগে একই বাজারের ব্যবসায়ী বাবু শেখ ও আলমগীর শেখের দু'টি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে কিছু অশ্লীল ছবি উদ্ধার করে ওই দুই দোকান মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। তারও পরে বাধাল বাজারের একটি হলুদ ভাঙানো মিলে হলুদের সঙ্গে খেসাড়ির ডাল ও এলামাটি মেশানোর সময় মিল মালিক মোশারেফ হোসেনকে আটক করে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা একশ' কেজি ভেজাল মশলা ধ্বংস করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০১৯ ঘ.