নড়াইল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে নড়াইল-যশোর সড়কে বাস চলাচল বুধবার দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে বিকল্প যানবাহনে অতিরিক্ত অর্থ ব্যয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।
ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট (আইডিবিএস) যশোর অঞ্চলের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্কারের অভাবে নড়াইল-যশোর সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন সংস্কারের দাবি জানানো হলেও সংশি
bdnews24