মাগুরা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় শ্রীপুরে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কচুয়া গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন- ওই গ্রামের বারিক মিয়া (৪২), তার স্ত্রী জোসনা বেগম (৪০) ও পাশের সারঙ্গদিয়া গ্রামের রুস্তম আলী (৪৫)।
তাদের কাছ থেকে তিনটি লাইটগান (এলজি) ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে পুলিশ বারেকের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করে।
তাদের সঙ্গে থাকা ওই এলাকার সাজাপ্রাপ্ত আসামি শহিদুলসহ কয়েকজন পালিয়ে যায়।
একটি মামলায় শহিদুলের যাবজ্জীবন সাজা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24