২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল-যশোর আবার বাস ধর্মঘট

সড়ক সংস্কারের দাবিতে নড়াইল-যশোর সড়কে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 07:29 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

নড়াইল, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে নড়াইল-যশোর সড়কে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যশোর আন্তঃজেলা বাস সিন্ডিকেট (আইডিবিএস) এর সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়কটি সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তা সংস্কারের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আবারো ধর্মঘট দিয়েছি।" তিনি জানান, একই দাবিতে গত ২৫ ডিসেম্বর বাস ধর্মঘট শুরু করলেও প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে তা প্রত্যাহার করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২১ ঘ.