ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম)- রাজধানীর সবুজবাগ থেকে সোমবার সন্ধ্যায় অস্ত্রসহ সামসুন্নাহার চম্পা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব দাবি করছে তিনি একজন মাদক ব্যবসায়ী।
৪৫ বছর বয়সী ওই মহিলার কাছ থেকে একটি দেশি পিস্তল, ৫০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেনসিডিল, ১৫০টি ইয়াবা বড়ি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ইকবাল শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুজবাগের অতীশ দীপংকর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সবুজবাগ থানায় তার বিরুদ্ধে প্রায় ১০/১২টি মামলা রয়েছে। এর আগেও তিনি গ্রেপ্তার হন। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/এলএইচ/ডিডি/২৩৫৮ ঘ.
bdnews24