২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুড়েছে ১০টি দোকান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার কুচিয়ামারা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। উল্লাপাড়া দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে আব্দুর রহমানের মুদির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পাশের আরো নয়টি দোকানে ছড়িয়ে পড়ে। তিনি জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদি, সার ও কীটনাশক এবং ওষুধের দোকান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৮ ঘ.