২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই হাজারেরও বেশি টেলিফোন অকেজো

ভূ-গর্ভস্থ কেবল চুরি যাওয়ায় মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবন ও সেনা কল্যাণ সংস্থা ভবনের দুই হাজারেরও বেশি টেলিফোন শনিবার থেকে অকেজো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূ-গর্ভস্থ কেবল চুরি যাওয়ায় মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবন ও সেনা কল্যাণ সংস্থা ভবনের দুই হাজারেরও বেশি টেলিফোন শনিবার থেকে অকেজো। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলি কমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাতে জীবনবীমা ভবনের কাছ থেকে তিন হাজার জোড়া ভূ-গর্ভস্থ কেবল চুরি হয়। এ কারণে রমনা এক্সচেঞ্জের আওতাধীন ওই ভবন দু'টির দুই হাজার একশ টেলিফোন সংযোগ অকেজো হয়ে পড়ে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। দুই-তিন দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরইচএন/পিডি/১৯০৫ ঘ.