২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ভুয়া মেজর গ্রেপ্তার

ঝিনাইদহ শহর থেকে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 10:25 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহর থেকে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে আরাপপুর বাস স্ট্যান্ড থেকে ছদ্ম নামধারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার আসল নাম নাজমুল। বাড়ি যশোর সদর উপজেলার কমলাপুরে। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম জানান, নাজমুল নিজেকে যশোর সেনানিবাসের ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিটের মেজর সাইফুল পরিচয় দিয়ে ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় যান। সেখানে তিনি ওই গ্রামের রবিউল ইসলাম, মো. আব্দুল করিম ও আশরাফুল ইসলাম নামে তিন যুবককে এক লাখ টাকার বিনিময়ে সেনাবাহিনীর সিপাহি পদে চাকরি পাইয়ে দেবেন বলে চুক্তি করেন। রোববার তাদের যশোর নিয়ে যাওয়ার কথা বলে নাজমুল আরাপপুর বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। সেখানে নাজমুলের আচরনে সন্দেহ হলে তারা র‌্যাবকে খবর দেয়। র‌্যাব তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করে। এতে আসল ঘটনা বের হয়ে আসে বলে রেজাউল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২২ ঘ.