২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু'গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জের লাখাইয়ে ওজনে মোরগ কম দেওয়া নিয়ে দু'গ্রামবাসীর মধ্যে দু'ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লাখাইয়ে ওজনে মোরগ কম দেওয়া নিয়ে দু'গ্রামবাসীর মধ্যে দু'ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। লাখাইয়ের বুল্লা গ্রাম ও সিংহগ্রাম-এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রোববার দুপুরে এ সংঘর্ষ ঘটে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর লাখাই উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ জানান, দুপুর ১২টার দিকে বুল্লা বাজারে ওজনে মোরগ কম দেওয়া নিয়ে বুল্লা গ্রামের পোল্ট্রি খামার ব্যবসায়ী গোলাপ মিয়ার সাথে সিংহগ্রামের বাসিন্দা এনাম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে দু'গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে কাওসার, সিজিল, টোটন, আক্কাছ, বাহার, জিয়াউল, সায়েদুল, মনাই, মুনছুব, রুস্তম, জানু ও ইউনুছকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত লালা, সুমন, মাহফুজ, রিমন, সালাউদ্দিন, কামরুল, বশির, মহিবুর ও আজিজুলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। লাখাই থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, ওজনে মোরগ কম দেওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ সংঘর্ষস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৬ ঘ.