২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কারচাপায় নিহত ১

হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে শনিবার বিকালে প্রাইভেট কার চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে শনিবার বিকালে প্রাইভেট কার চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত পতেঙ্গা বেগম (৩৫) সদর উপজেলার অলিপুর গ্রামের মনোয়ার আলীর স্ত্রী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দারোগা মাসুক মিয়া বলেন, বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি প্রাইভেট কার পতেঙ্গা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.