২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমরা বাড়ি ফিরে যেতে চাই'

পিচ ঢালা রাস্তায় বসে আছে কয়েকশ শিশু। ঘুর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারের এই শিশুরা দু'বছর হলো ঘরে ফিরে যেতে পারেনি। তাই রাস্তায় বসেই পড়ছে, লিখছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

খুলনা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিচ ঢালা রাস্তায় বসে আছে কয়েকশ শিশু। ঘুর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারের এই শিশুরা দু'বছর হলো ঘরে ফিরে যেতে পারেনি। তাই রাস্তায় বসেই পড়ছে, লিখছে। তাদের দাবি ডিসেম্বরের মধ্যে বাধ তৈরি করো, আমাদের বাড়ি ফিরতে দাও। ব্যানারে লেখা আছে, আর আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা বাড়ি ফিরে যেতে চাই। খুলনার আইলাদুর্গত দাকোপ ও কয়রা এলাকায় বেড়িবাধ নির্মাণের দাবিতে ওই শিশুরা নগরীর পিকচার প্যালেস মোড়ে বই খাতা নিয়ে রাস্তায় বসে এসব দাবি জানায়। আইলাদুর্গত সংহতি মঞ্চ ও ক্যাম্পেইন ফর সাস্টেইনেবল রুরাল লাইভলিহুডস (সিএসআরএল) এর যৌথ উদ্যোগে শনিবার শিশু কিশোরদের এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে কোনো উপায়ে এই ডিসেম্বরের মধ্যেই সাতক্ষীরায় বেড়িবাধ নির্মাণের উদ্যোগ নিন। তারা বালেন, শুক্রবার প্রতিমন্ত্রী বাধ নির্মাণের সময়সীমা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। গত এক বছর ধরে এভাবে সময় বাড়ানো হচ্ছে। অথচ আইলাদুর্গতরা দুই বছর ধরে নোনাপানিতে ডুবে আছে। বক্তারা দুর্গতদের শীতবস্ত্র প্রদান, দুর্গত এলাকার ছাত্রছাত্রীদের বিশেষ সহায়তা দেওয়া, বাধ নির্মাণে ব্যর্থতার জন্য দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে শাস্তি