২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ছয়টি দোকান পুড়ে গেছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে তিনটি জ্বালানি তেলের, একটি ঝুটের, দুইটি মোটর পার্টসের দোকান ও একটি খাবার হোটেল। দমকলের দুইটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল সাড়ে ৫টায় একটি জ্বালানি তেলের দোকানে আগুন লাগে। পরে অন্যগুলোতে ছড়িয়ে পড়ে। হাজীগঞ্জ দমকল স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.