২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর সম্মেলন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু, মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুরু হয়েছে উদীচী শিল্পী গোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু, মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুরু হয়েছে উদীচী শিল্পী গোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলন। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ২১ জন বীরাঙ্গনা। পরে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন হয়। অনুষ্ঠানে '৭১ এর ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে বর্তমান সরকারের আন্তরিকতার অভাব নেই। কিন্তু এ বিচার দ্রুততর করার জন্য ট্রাইব্যুনালকে যে 'লজিস্টিক সাপোর্ট' দেওয়া দরকার সরকার তা দিচ্ছে না।" মুক্তিযোদ্ধাদের ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা ও মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, "যাদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা দু-মুঠো ভাত খেতে পারছে না। অথচ স্বাধীনতাবিরোধীরা নিত্যদিন দম্ভ করে বেড়াচ্ছে।" ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা এবং অবিলম্বে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি জানান শাহরিয়ার কবির। মুক্তিযুদ্ধের চেতনার অসা