২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নগরীর বায়েজীদ থানার পশ্চিম শহীদনগর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানার পশ্চিম শহীদনগর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সুমন দাশ (২৯), নুরুল আফসার (৩০), মো. আহাদ উল্লাহ (৩০) ও মোহাম্মদ আলী ওরফে বল্লা (৩২)। এরা সবাই নগরীর মাদারবাড়ী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে একটি আমেরিকায় তৈরি নাইনএমএম পিস্তল, তিনটি এলজি, দুই রাউন্ড গুলি, ছয় রাউন্ড কার্তুজ এবং একটি দেশি ছোরা উদ্ধার করা হয়। বায়েজীদ থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর অক্সিজেন এলাকা সংলগ্ন পশ্চিম শহীদনগর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বায়েজীদ থানায় অস্ত্র বহন এবং ডাকাতির প্রস্তুতির অপরাধে পৃথক দুটি মামলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১৭ ঘ.