কলকাতা প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলফা'র শীর্ষ নেতা পরেশ বড়ুয়া অভিযোগ করেছেন, তার ছেলেকে বাংলাদেশে অপহরণ করা হয়েছে।
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক শাখার প্রধান বৃহস্পতিবার ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে আমি অবগত নই।"
তার কিশোর ছেলেকে যারা অপহরণ করেছে তারা ভারত সরকারের সঙ্গে 'সমঝোতা' আলোচনায় অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
ভারতীয় গোয়েন্দারা অপহরণের অভিযোগ নাকচ করে জানিয়েছেন, ভারতের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে "উলফা নেতাদের মধ্যে অন্তর্বিরোধ রয়েছে।"
বিবৃতিতে পরেশ বড়
bdnews24