ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের মুখে থাকা র্যাব বাহিনীর প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা বন্ধ করার দাবি জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
র্যাবে সংস্কারের কোনো উদ্যোগ না থাকা অবস্থায় বাহিনীটিকে প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা বন্ধে বৃহস্পতিবার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচ আরডব্লিউ)।
যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
গত পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচার-বহিভূর্ত হত্যাকাণ্ডের জন্য র্যাব দায়ী
bdnews24