২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ আইনের আওতায় নয় কেন'

গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কেন ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ আইনের (২০০৬) আওতায় পরিচালিত হচ্ছে না তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কেন ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ আইনের (২০০৬) আওতায় পরিচালিত হচ্ছে না তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে এর সভাপতি আহম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "আমরা এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছি।" তবে তিনি গ্রামীণ ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা নিয়ে স