২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মৎস্য ঘেরের কর্মচারী খুন

খুলনার রূপসা উপজেলার চর রূপসা এলাকায় মৎস ঘেরের এক কর্মচারী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

খুলনা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা উপজেলার চর রূপসা এলাকায় মৎস ঘেরের এক কর্মচারী খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে চর রূপসা এলাকা থেকে নিহত জলিল হাওলাদারের (৩৫) লাশ উদ্ধার করা হয়। ওই এলাকার আনোয়ার হোসেনের মালিকানাধীন মৎস্য ঘেরের কর্মচারী তিনি। তার বাসা উপজেলার কর্ণপুর এলাকায়। রূপসা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে জলিল আর ফেরেনি। বৃহস্পতিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। জলিলের শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে রূপসা থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৪ ঘ.