২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে ময়লার স্তূপে আগুন, আতঙ্ক

রাজধানীর কারওয়ান বাজারে টিকে ভবন ও বিডিবিএল ভবনের মাঝের ময়লার স্তূপে বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে আতঙ্কের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 09:10 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে টিকে ভবন ও বিডিবিএল ভবনের মাঝের ময়লার স্তূপে বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে আতঙ্কের সৃষ্টি হয়। দমকল বাহিনী জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে ময়লার স্তূপ থেকে আগুন লেগে পাশের বৈদ্যুতিক পিলারের তারেও ছড়িয়ে পড়ে। ধোঁয়া টিকে ভবন ও বিডিবিএল ভবনে ছড়িয়ে পড়েছিলো। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। টিকে ভবনের নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনের চেয়ে ধোঁয়াই বেশি ছিলো। দুই ভবনের লোকেরা উপর থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে ফেলে।" দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের কারণ জানা যায়নি। এতে প্রায় পাঁচ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এজে/১৪৫৯ ঘ.